শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

হঠাৎ প্রচণ্ড মাথা ব্যাথা; জেনে নিন সহজ ৫ সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. শরিফ আফজাল: প্রচণ্ড মাথা ব্যাথা হলেই অনেকে মনে করেন মাইগ্রেনের ব্যাথা। কিন্তু বিষয়টা আসলে সেরকম না। অনেক কারণেই মাথা ব্যাথা হতে পারে। মাইগ্রেন যেমন একটি কারণ তেমনি আরো অনেক কারণ রয়েছে। যেমন-

চোখের পাওয়ারে পরিবর্তন, বা একটানা কম্পিউটার বা ফোনের দিকে তাকিয়ে থাকা। মদ্যপান বা ব্ল্যাক কফি পান। ঠাণ্ডা খাবার থেকে মাথার যন্ত্রণা। ঘুমের সময়ে পরিবর্তন। রাতে ঘুমানোর সময় ভুলবশত ঘাড়ে চাপ লাগা এবং এ থেকে মাথাব্যাথা।অনেকসময় খালি পেটে থাকা। অতিরিক্ত মানসিক চাপ। হঠাৎ করে অ্যালার্জি সৃষ্টি হওয়া। ধুপ বা কোনও সুগন্ধির কড়া গন্ধ। কোনও রাসায়নিকের গন্ধ। খুব টাইট করে চুল বেঁধে রাখা।

তাই মাইগ্রেনের সমস্যা নেই, অথচ এসব কারণ বা অজানা কারণে নিয়মিত মাথাব্যথা হচ্ছে। সে ক্ষেত্রে কী করবেন চলুন জেনে নেওয়া যাক-

এক- পর্যাপ্ত পানি পান করুন।

দুই- কখনও খালি পেটে থাকবেন না।

তিন- খুব কড়া গন্ধ যেখান থেকে মাথা ব্যাথা হতে পারেন সেখান থেকে দূরে থাকুন।

চার- মোবাইল বা কম্পিউটার পর্দা থেকে নির্দিষ্ট সময় অন্তর কিছু ক্ষণের জন্য বিশ্রাম নিন।

পাঁচ- হালকা শরীরচর্চা করুন।

এ সবেও মাথাব্যথা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ