সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৩২ মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে টানা তৃতীয় দিনের মত ২৪ ঘণ্টায় আট হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে, ষষ্ঠ দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত গত এক দিনে আরও ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩২ জনের। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়েছে লকডাউনের বিধিনিষেধ। বৃহস্পতিবার সারা দিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজারের বেশি, তাতে শনাক্তের হার বেড়ে ২৮ শতাংশ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার ১৪৩ জনের রেকর্ড মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার তার চেয়ে ১১ জন কম মারা যাওয়ার খবর এলেও শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের ৮ হাজার ৩০১ জন থেকে বেড়ে গেছে। কেবল ঢাকা বিভাগেই গত এক দিনে ৩৮৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৪৫ শতাংশের বেশি। চট্টগ্রাম আর খুলনাতেও হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে কেবল খুলনা বিভাগেই মারা গেছেন ৩৫ জন; ঢাকা বিভাগে ৩০ জনের প্রাণ নিয়েছে এ ভাইরাস। গত একদিনে মারা যাওয়া ১৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৭৭৮ জনে দাঁড়াল।

আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে। সরকারি হিসাবে গত এক দিনে আরও ৪ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ