শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

শ্রীপুরে গরু চুরি করে পালানোর সময় ৩ চোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুরে গরু চুরি করে নিয়ে পালানোর সময় একটি পিক-আপ ও একটি চোরাইকৃত গরুসহ ৩ চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

আজ বুধবার (৯ জুন )ভোর সকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ি থেকে গরু চুরি করে যাওয়ার সময়ে তাদেরকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো-ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (২৭), শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মৃত সুরুজ মিয়া ছেলে রাজিব মিয়া (২৩) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা হাদিসপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আশিকুর ইসলাম (২৫)।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানায়, উপজেলার নগরহাওলা গ্রাম থেকে গরু চুরি করে একটি পিক-আপে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহ করে তাদেরকে আটক করে। ঘটনাস্থলে গিয়ে চোরাইকৃত গরু ও একটি পিক-আপসহ ৩ চোরকে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ