রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’ 

মিরপুরে ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরে ভবনের দেয়াল ধসে নাজমা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়ায় একটি পুরাতন ভবনের দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় নাজমা।

নাজমা নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামের রিকশাচালক জিন্নাত আলীর মেয়ে। এক ভাই তিন বোনের মধ্যে দ্বিতীয় নাজমা। সে পড়ালেখা করতো এবং বাসায়ই থাকতো।

পরিবার জানিয়েছে, সন্ধ্যায় বাসার পাশে একটি পুরাতন ৪তলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিল শিশুটি। তখন ভবনটির দেয়ালের একাংশ ধসে পড়ে তার গায়ের ওপর।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় গত রাত ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ