বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

কয়েক ঘণ্টার মধ্যে সাতবার ভূমিকম্প সিলেটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী, সিলেট প্রতিনিধি> দফায় দফায় কেঁপে উঠছে উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। শনিবার (২৯ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত সাতবার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।

শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে, ১০টা ৪৭ মিনিটে, বেলা ১১টা ৩০ মিনিটে ও ১টা ৩৪ মিনিটে এবং দুপুর ২টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়। তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ