রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মিতু হত্যা: আটকে গেল বাবুলের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা পর তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি আটকে গেছে।

মাহমুদা খানম মিতু হত্যায় গত ১২ মে মামলার তদন্ত সংস্থা পিবিআই আদালতে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেন। কিন্তু আদালতের কার্যক্রম বন্ধ থাকায় চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি হয়নি এখনও।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করবেন বলে জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী আরিফুর রহমান। পুনরায় তদন্তের জন্য আদালতে আবেদন জানাব।

এ মামলায় গত ২৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পিবিআই সেদিন প্রতিবেদন জমা দেয়নি। তারা ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। করোনায় স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানির তারিখও পড়েনি। যার ফলে আটকা পড়েছে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের ওপর শুনানি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার কাজী শাহাব উদ্দিন বলেন, বর্তমানে জামিন শুনানি, রিমান্ড শুনানি, মামলা ফাইলিং এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়া কোনো শুনানি হচ্ছে না। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে এটির ওপর শুনানি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ