রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় কাশ্মীরে গ্রেফতার ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের চলমান ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (১৫ মে) কাশ্মীরের ইন্সেপেক্টর জেনারেল বিজয় কুমার এই গণমাধ্যমকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে’ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেন, রাজধানী শ্রীনগর থেকে ২০ জন ও শোপাইন থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

কাশ্মীরের পুলিশের কাছে অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী নানান ধরনের পোস্ট করেছে এবং গ্রাফিতি এঁকেছে।

তাদের গ্রেফতারের পর শনিবার এক বিবৃতিতে কাশ্মীরের পুলিশ জানায়, ফিলিস্তিন-ইসরাইলের উত্তপ্ত পরিস্থিতি ব্যবহার করে গ্রেফতারকৃতরা কাশ্মীরে শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করেছে। জনগণকে উসকে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও কিছু বরদাশত করা হবে না।

এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একটি বড় অংশকে ‘এমন আর না করার শর্তে’ তাদের বাবা-মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেয়ার পরে ছেড়ে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ