শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

আমরা সত্য বলবই: গাজার কার্যালয় ধ্বংসের পর আল জাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যালয়ে শনিবার বিমান হামলা করে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ছিল।

এই হামলার প্রতিবাদ জানিয়েছে আল জাজিরা। আল জাজিরা বলেছে, সত্য প্রচারের ক্ষেত্রে তারা নীরব থাকবে না।

আল জাজিরার জেরুসালেম ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি বলেছেন, ‘এটা স্পষ্ট যে, যারা এই যুদ্ধ চালাচ্ছেন তারা কেবল গাজায় ধ্বংস ও মৃত্যু ছড়িয়ে দিতে চান না, তারা গণমাধ্যমকেও নীরব করে দিতে চান। গাজায় যা ঘটছে সেটা যারা প্রত্যক্ষ করছেন, দলিল করছেন এবং সত্য প্রতিবেদন করছেন তাদেরও নীরব করতে চায়। কিন্তু এটা অসম্ভব।’

ইসরায়েল কতৃক দপ্তর গুঁড়িয়ে দেয়াকে বড় অপরাধ হিসেবে দেখছেন ওমারি। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত একাধিক অপরাধের মধ্যে এটি একটি অপরাধ।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ