রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৩৬) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার সড়কে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের শিকদারের ছেলে এবং ওই বিদ্যালয়ের সামনের সড়কে মুদি মনোহারি দোকান দিতেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দোকান ঘুমাতে এসেছিল মনির। ওইসময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে শনিবার সকাল ৮ টার দিকে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কলাপাড়া থানা থেকে লাশ ময়নাতদন্ত করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ