রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

চীনের উহানে করোনার পর ভয়াবহ টর্নেডোর হানা: নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে ভয়াবহ টর্নেডো আঘাতে হেনেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনের সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা টর্নেডোর কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ।

স্থানীয় সরকারের কর্মকর্তারা জানান, চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে ছয় জন এবং চীনের উত্তরাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ছোট শহর শেংঝেতে আরও ৬ জন টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন।

রয়টার্স জানায়, শুক্রবার (১৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শেংঝেতে প্রথম টর্নেডোটি আঘাত হানলে কারখানার ভবন ধস এবং বিদ্যুতিক স্থাপনা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় এতে ৬ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছে।

পরে রাত পৌনে ৯টার দিকে ঘণ্টায় ৮৬ কিলোমিটার গতিবেগে দ্বিতীয় টর্নেডোটি উহানে আঘাত হানে। উহানে টর্নেডোর কবলে ৬ জন নিহত ও ২১৮ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে শিনহুয়া জানায়, উহানে প্রায় ২৭টি বাড়ি ধসে গেছে, আরও ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ