রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ঈদের দিন পানিবন্দী চট্টগ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের দিন চট্টগ্রামে বছরের প্রথম জলাবদ্ধতা চট্টগ্রামে। শুক্রবার সকালে দেড় ঘণ্টার বৃষ্টিতে অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অবশ্য বৃষ্টি থামলেই পানি কমতে শুরু করে। ঈদের দিন অনেককে পানিবন্দী অবস্থায় কাটাতে হয়েছে অনেককে।

শুক্রবার সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা অব্যাহত ছিল এ বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।

ঈদের সকালের বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকার নিচতলার বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে যায়।

স্থানীয়রা জানায়, বৃষ্টির পানি জমে যাওয়ায় ঈদের দিন বাসা থেকে বের হতে পারেননি কেউ। এক প্রকার পানিবন্দী অবস্থায় কাটাতে হয়েছে তাদের।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। মধ্যরাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ