রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ঈদের দিনের বিশেষ দশটি সুন্নাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিয়াছ আহমাদ।।

আকাশে ভাসছে ঈদের চাঁদ। এরই মাঝে বিদায় নিয়েছে মহিমান্বিত মাস রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে এসেছিলো পবিত্র রমজান। গুনাহ মাফ ও নেক আমলের অফুরন্ত সুযোগ নিয়ে মুমিনের দরজায় হাজির হয়েছিলো রমজান। আল্লাহর প্রিয় বান্দারা এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। আমলের মাধ্যমে রমজান অতিবাহিত করেছেন। নেক আমলে অভ্যস্ত হয়েছেন।

রমজান চলে গেছে। কিন্তু আমল তো আর ছেড়ে দেওয়া যাবে না। রমজান আসে আমল করতে শিখাতে, ছাড়তে শিখাতে নয়। আমল তো সারাবছরই করে যেতে হবে। আমলের প্রতিদানও বান্দা পেতে থাকবে সারাবছর। তেমনই কিছু আমল আছে ঈদের দিন। যেগুলো ঈদের দিনের বিশেষ সুন্নাত। যা পালনের মধ্যে রয়েছে অগণতি সওয়াব। নিম্নে ঈদের দিনের বিশেষ দশটি সুন্নাতের কথা উল্লেখ করছি–

১. ঈদের দিন সকালে মিসওয়াক ও গোসল করা। ২. সাধ্যানুযায়ী ভালো পোশাক পরিধান করা। (পোশাক নতুন হওয়া জরুরি নয়।) ৩. সুগন্ধি ব্যবহার করা। ৪. ঈদগাহে যাওয়ার আগে খেজুর বা কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়া।

৫. ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ৬. আগে আগে ঈদগাহে যাওয়া। ৭. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। ৮. ঈদগাহে যাওয়ার সময় তাকবিরে তাশরিক (আস্তে আস্তে) পাঠ করা। ৯. ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর প্রদান করা। ১০. হাসি-খুশী থাকা।

এই আমলগুলোর মধ্যে কিছু আছে সুন্নাত আর কিছু মুস্তাহাব পর্যায়ের। যা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আসুন আমরাও এই আমলগুলো করার মাধ্যমে অশেষ নেকি অর্জন করি।

লেখক: শিক্ষার্থী, জামেউল উলুম মাদরাসা, মিরপুর-১৪, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ