বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার নজির আছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসা নেওয়ার নজির দেশেই আছে। তাই সরকারের আইনি ব্যাখ্যার সঙ্গে একমত নয় বিএনপি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি না দেওয়ায় সরকারের সমালোচনা করে তিনি এ কথা বলেন।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, দল নয়, বরং পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সুতরাং এখানে রাজনীতির কিছু নেই। এর আগে আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনে সুযোগ না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সায় দেয়নি সরকার।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির আবেদন নিয়ে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান তার ভাই শামীম ইস্কান্দার। এ বিষয়ে মতামত নিতে রাতেই ওই আবেদন পৌঁছে দেওয়া হয় আইন মন্ত্রণালয়ে। তবে শেষ পর্যন্ত নেতিবাচক মতামত আসে আইন মন্ত্রণালয় থেকে।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। ৩ মে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে রাখা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ধরার পর গত ১১ এপ্রিল থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া।

এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৭ এপ্রিল রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চেস্টের সিটি স্ক্যান ও কয়েকটি পরীক্ষার পর সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ