সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সিটিস্ক্যানসহ তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, করোনার জন্য নয় শারীরিক অন্যান্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম জিয়া। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে তার।

এর আগে রাত ১০টায় হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

হাসপাতালে উপস্থিত রয়েছেন- চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সেখানে উপস্থিত আছেন।

এর আগে গত ১৪ এপ্রিল খালেদা জিয়াকে সিটিস্ক্যানের জন্য একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়া গেছে।

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ