মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বেফাকের নির্দেশনা মানতে আমরা কি প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাসউদুল কাদির || 

সত্যিই কি আমরা বেফাকের নির্দেশনা মানতে পারবো? মানতে প্রস্তুত? কোমলমতি শিশুদের প্রহারের যেসব অথেনটিক ভিডিও আমরা দেখেছি, তাতে মাদরাসা শিক্ষার প্রতি সাধারণ মানুষের অনীহা জাগাটা স্বাভাবিক। গরিব, অসহায়, এতিম কিংবা সাধারণ মানুষদের নৈতিক ভিত্তি তৈরি প্রকৃত পাঠশালা দেশের কওমি মাদরাসা। এটা কেউ বিশ্বাস না করলে তিনি ভুল চিন্তায় হাবুডুবু খাচ্ছেন।

বিলম্বে হলেও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ জানাই সম্মানিত মুরব্বিদের। বেফাক চাইলে আরও ভালো ভালো উদ্যোগ বাস্তবে রূপ দিয়ে এ দেশের মূলধারার ইসলাম শিক্ষার পথকে বেগবান করতেন পারে।

ধর্ষণ, বলাৎকার কিংবা শারীরিক নির্যাতনের যেসব কাহিনী আছে- এ নিয়েও অরও বড় পদক্ষেপে যাওয়া উচিত। কেউ জড়িত হলে তার যা শাস্তি আর অপবাদ দিলেও তেমনিই শাস্তি হওয়া উচিত। অপবাদকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অনেক সময় শà¦