সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

মার্কেট-শপিংমলে অবশ্যই মাস্ক পরতে হবে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মার্কেট ও শপিংমলে কেনাকাটা করতে যাওয়া সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। সেই সঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় নাগরিকদের প্রতি এ আহ্বান জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতারা পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) ব্যবস্থা নিতে হবে।

ঈদের ছুটিতে স্বর্ণের দোকান ও খালি বাড়িঘরের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকেও সচেতন থাকার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে প্রয়োজনে ডিএমপির মানি এসকর্ট সেবা নেয়া যাবে। ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টি প্রতিরোধে বিশেষ টিম গঠন করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

আসন্ন ঈদ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণি-বিতান, শপিংমলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ