শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

ভারতীয় ট্রাক চালকদের দেশে অবাধে চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্থলবন্দরগুলোতে ভারতের পণ্যবাহী ট্রাক চালক ও হেলপারা অবাধে চলাচল করছে। তাদের মাধ্যমে ভারতের নতুন বৈশিষ্টের করোনা সংক্রমণ এদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া রফতানি পণ্য নিয়ে বাংলাদেশী ট্রাক ভারতে যাওয়ায় ঝুঁকি বেড়েছে।

ভারতে নতুন বৈশিষ্টের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সাথে স্থলপথে যাতায়াত বন্ধ করা হলেও চালু রয়েছে পণ্য পরিবহন। ফলে প্রতিদিন শত শত ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে। বন্দর এলাকায় এসব ট্রাকের চালক ও তাদের সহযোগিরা চলাচল করছেন অবাধে। করোনা শনাক্ত করতে স্থলবন্দরে শরীরের তাপমাত্রা মাপা ছাড়া অন্য কোন পরীক্ষার ব্যবস্থা না থাকায় নতুন ধরণের করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

হিলি সীমান্ত দিয়ে আসা ভরতীয় ট্রাক চালকরা জানিয়েছে, বন্দরগুলোর ভারতের অংশেও শুধু তাদের তাপমাত্রা মাপা হয়। সেখানেও স্বাস্থ্য বিভাগের কোন জনবল নেই। এদিকে, স্বাস্থ্য ঝুঁকি জেনেও রফতানি পণ্য নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশী অনেক ট্রাক। এতে নতুন ধরণের করোনা সংক্রমণ ছড়ানোর সংশয় রয়েছে। স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, সীমিত জনবল নিয়ে বিপুল সংখ্যক চালক ও হেলপারকে করোনা পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।

তবে স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই পণ্য আমদানি-রপ্তানি করা হচ্ছে। এদিকে, নতুন ধরণের করোনা সংক্রমণ রোধে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ভারতীয় চালকদের চলাচল নিয়ন্ত্রণ এবং বাংলাদেশি চালকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ