সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

তীব্র গরমের পর দেশের ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা কয়েকদিনের তীব্র দাবদাহে সারাদেশ। অসহনীয় গরমে ভোগান্তি চরমে। রমজান মাসে বাড়তি এই গরম মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিলো বৃষ্টির পূর্বাভাসের কথা। এবার দেশে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানালো তারা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই অঞ্চল ও ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ