শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব

উইঘুর লেখককে ২০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের (জুয়ার) কর্তৃপক্ষ একজন বিশিষ্ট উইগুর লেখককে শাস্তি দিয়েছে। তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ‘চাইল্ড অব দ্য ঈগল’ শিরোনামের ছোট গল্পের সংকলনের লেখক আহতাম ওমারকে আটক করা হয়। তিনি ২০১৭ সালের শুরু থেকে নিখোঁজ ছিলেন।

সূত্র জানায়, ২০১৭ সালে ওমারকে কাশগার (চীনা ভাষায়, কাশী) প্রিফেকচারের মাকিত (মাইগাইতি) কাউন্টিতে আটক করা হয়।

প্রতিশোধের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ১২ মার্চ, ২০১৭ তারিখে আহতাম ওমারকে আটক করে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। এর মূল কারণ, তিনি বড় ভাইয়ের ছেলেকে মিশরে পড়তে পাঠিয়েছিলেন এবং তাকে টাকা পাঠিয়েছিলেন।

সূত্রটি জানিয়েছে, ওমারের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ আনা হয় এবং ২০১৮ সালের শেষের দিকে জুয়ার রাজধানী উরুমকিতে একটি গোপন বিচারে তাকে দণ্ডিত করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ