শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

হেফজশিক্ষক মাওলানা নূরুল আলম বাঁচতে চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: সারাজীবন পড়িয়েছেন হেফজখানায়। থেকেছেন কুরআনের পরশে। গড়েছেন কোমলমতি হাফেজে কুরআন। বানিয়েছেন অসংখ্য কুরআনের পাখি। আজ তিনি অসহায়। ভুগছেন অসুস্থতায়। চিকিৎসার অভাবে ঘুরছেন মানুষের দারে দারে। ডান পায়ে স্পণ্ডসেন্স ও কানের পর্দা ফুটো হওয়ায় ঠিকমতো চলতে ও কোনো কথা শুনতে পান না তিনি।

হেফজশিক্ষক এ আলেমের নাম হাফেজ নূরুল আলম। বয়স ৩৭। গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়ায়। বর্তমানে তিনি সাভার জেলার জিরানী বাজারে অবস্থান করছেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ভারতের মাদ্রাজে গিয়েছিলেন তিনি। কিন্তু টাকার অভাবে চিকিৎসা সমাপ্ত না করেই দেশে ফিরতে হয় তাকে।

ডাক্তার জানিয়েছে, দ্রুত চিকিৎসা না করলে তার ডান পা একেবারেই অকেজো হয়ে পড়বে। শ্রবণশক্তি হারিয়ে ফেলবেন আজীবনের জন্য। কোনোকিছুই শুনতে পাবেন না আর। চিকিৎসা বাবদ ডাক্তার সম্ভাব্য চার লাখ টাকার একটি বাজেট দিয়েছেন। এ সামান্য টাকার কারণে আজ তিনি কর্মক্ষম। স্ত্রী-সন্তান নিয়ে কঠিন কষ্টের মাঝে দিনাতিপাত করছেন।

এমন পরিস্থিতিতে হাফেজ নূরুল আলম দেশের বিত্তবান লোকদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সমাজের সামর্থবান লোকেরা যদি এগিয়ে আসে, তাহলে বেঁচে যেতে পারে একজন হাফেজে কুরআন। ফিরে পেতে পারেন তার কর্মক্ষমতা। বসতে পারবেন কুরআনের মাহফিলে। গড়তে পারবেন কুরআনের পাখি। আবারও পুন্যদ্যোমে চালিয়ে যাবেন তার প্রতিদিনের কাজ।

হাফেজ নূরুল আলমের সঙ্গে সব ধরনের যোগাযোগ ও টাকা পাঠানোর জন্য বিকাশ নাম্বার : ০১৭২২৭২১৭৮৮

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ