সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

গতকাল সোমবার দিবাগত রাত রাত ১ টায় হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন। দ্বীন মোহাম্মদ রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিষ্ঠিত ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে একটি বহুজাতিক কোম্পানিতে রূপ দেন তিনি।

ফিনিক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ফিনিক্স ইন্সুরেন্স, ফিনিক্স টেক্সটাইল মিলস, ইস্টার্ন ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং ওয়ার্কস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ফিনিক্স ফ্যাব্রিক্স লিমিটেড, ফিনিক্স গার্মেন্টস লিমিটেড, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড, রংধনু স্পিনিং মিলস লিমিটেড ও ফিনিক্স সিকিউরিটিস লিমিটেড। এছাড়া তিনি সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ