সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

রাতে হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে আজ (মঙ্গলবার)। রাত ৮টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে মঙ্গলবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়। ওই চিঠির কপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ই এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ