মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গরমের রমজানে ইফতারে বেলের শরবত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা ফলের রস খেলে শরীর জুড়িয়ে যায়। এ কারণে অনেকেই গরমের এ সময় ইফতারিতে নানা ধরনের ঠান্ডা শরবতের ব্যবস্থা রাখেন। গরমের এই রমজানে আপনি চাইলে বাড়িতে খুব সহজেই বেলের শরবত বানাতে পারেন।বেলের উপকারিতার কথা এক কথায় বলে শেষ করা যাবে না। খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী বেল। গরমে প্রশান্তি দেয় বেলের শরবত।

কোষ্ঠকাঠিন্য কমাতে: বেল পেট পরিস্কার করে একথা কিন্তু বৈজ্ঞানিক ভাবেও সত্য।নিয়মিত ৩ মাস যদি আপনি বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।

আলসারের ওষুধ হিসেবে: পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী। সপ্তাহে তিনদিন খান বেলের শরবত। এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকংশে কমে আলসার।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে: পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে কাজ করে। সেক্ষেত্রে শরবত না করে শুধু বেল খেতে পারেন।

আর্থ্রাইটিস কমাতে: ব্যাথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন। নিয়মিত বেল খেলেই মুক্তি পাবেন আর্থ্রাইটিসের সমস্যা থেকে।

মেটাবোলিজম বাড়ায়: ১০০ গ্রাম বেল ১৪০ ক্যালোরি এনার্জি দেয়। এছাড়াও বেল মেটাবলিক স্পিড বাড়ায়।

ব্লাড প্রেসার কমায়: ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়িমেলা ভার।

ক্যান্সার নিরাময়ে: বেলে রয়েছে অ্যান্টি প্রলেফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান যা ক্যান্সারের জন্য অনেক উপকারী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ