মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাসনাহেনা ফুলের খুটিনাটি; জেনে নিন কিছু অজানা তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম।।

হাসনাহেনা ফুল বলতেই মনের কোণে নাড়া দেয় সুগন্ধিফুলের রাজ্যের রাণী যেন হাসনাহেনা ফুল। এ ফুলের সাধারণত পাঁচটি পাপড়ি হয়। ফুলের রং সাদা। ফুলটি বাড়ির উঠোনের সৌন্দর্য বৃদ্ধি করে সেই সাথে সারা বাড়ি গন্ধে মাত করে রাখে এ ফুল। শীতের মৌসুম ছাড়া সারা বছরই এ ফুল দেখতে পাওয়া যায়।

হাসনাহেনা বা হাসনুহানা (বৈজ্ঞানিক নাম- Cestrum nocturnum) Solanaceae পরিবারভুক্ত একটি ফুল। ইংরেজিতে এর অনেকগুলি নাম। নামগুলি হল lady of the night, night-blooming jessamine, night-scented jessamine, night-scented cestrum অথবা poisonberry। এই ফুলটি ওয়েষ্ট ইন্ডিজের স্থানীয়, তবে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশে এটি বেশ মানিয়ে নিয়েছে।

[caption id="" align="aligncenter" width="639"]No description available. ছবি, লেখক।[/caption]

বর্ষা শুরু হওয়ার সাথে সাথে সারা গাছে ফুলে ভরে উঠে। দূর থেকে এ ফুলের গন্ধ আরও বেশি মনকে রাঙিয়ে দেয়। রাতে হাসনাহেনা ফুল ফোটে। রাতের আকাশ আর বাইরের মন মাতানো বাতাসে যে চারদিকে ছড়ায় এ ফুলের মনোরঞ্জন গন্ধে।

হাসনাহেনা গাছটি অনেকটা ঝোপালো। ফুল ফুটার ৫/৬ দিন পর্যন্ত ফুল সতেজ থাকে। ফুলের মৌসুম শেষ হলে এ গাছের ডাল উপর থেকে গোল করে ছাটাই করে দিতে হয়।

এছাড়া হাসনাহেনা গাছের কিছু ভেষজ গুণ রয়েছে -গাছের পাতা থেতো করে দুধের সাথে গরম করে খেলে আমাশয় দূর হয়।

লোক মুখে শোনা যায় হাসনাহেনা গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে সাপ আসে। এই কথাটার কোনো ভিত্তি নেই। সর্বোপরি সৌন্দর্য বর্ধন,সুগন্ধিময় একটি ফুলগাছ হাসনাহেনা।

লেখক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ