মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ ৩ আর্মড পুলিশ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ায় ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকা থেকে তিন আর্মড পুলিশ সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করে ৮ এপিবিএনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ৮ এপিবিএন কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও মো. নাজিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ,শরণার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করতে এসআই সোহাগ চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে হেডমাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন।

পরে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হেডমাঝি একরামের সঙ্গে এসআই সোহাগের বাকবিতণ্ডার এক পর্যায়ে এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ ওই তিন আর্মড পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) -৮এর অধিনায়ক শিহাব কায়সার খান গণমাধ্যমকর্মীদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়। ইয়াবা সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ১০টার দিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয় হয়েছে।

এ ছাড়াও আরও কেউ মাদকের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ