শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে উত্তাল রাশিয়া, আটক ১৭০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক অ্যালেক্সি নাভালনির সমর্থনে উত্তাল রাশিয়া। বুধবার দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। এ সময় ১ হাজার ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

রাশিয়ার আইন অনুসারে, বিনা অনুমতিতে বিক্ষোভ করলে কয়েক দিনের জেল বা জরিমানা হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার রাতে রাশিয়ার বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় তাঁরা নাভালনির মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী মস্কোতে। ওভিডি-ইনফো নামে একটি পর্যবেক্ষক সংগঠনের দাবি, বিক্ষোভে অংশ নেওয়ায় রাশিয়ায় এক হাজার ৭৮২ জনকে আটক করেছে পুলিশ। সবচেয়ে বেশি ৮০৪ জন আটক হয়েছেন সেইন্ট পিটার্সবার্গ থেকে।

এদিন আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাভালনির প্রেস সচিব কিরা ইয়ারমিশ। অননুমোদিত বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানোয় তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ