শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

ভারতে করোনা হাসপাতালে আগুন, ১৩ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রের আবারো একটি করোনা হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা অন্তত ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাত ৩টার দিকে পালঘর জেলার ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ওই হাসপাতালে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সংকটজনক ছিল, তাদেরকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ