শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

‘শেখ পরিবার নিয়ে পোস্ট’ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে দল থেকে ‘সাময়িক বহিষ্কার’ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৪ মিনিটে তার নিজ ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক পোস্ট দেন। বিষয়টি তাৎক্ষণিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের দৃষ্টিগোচর হলে তিনি মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীনকে জানান।

দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ফেসবুকে বঙ্গবন্ধু বা তার পরিবারের কাউকে জড়িয়ে পোস্ট দেয়া হয়নি। তার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করতে পারেন না।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিগগিরই কার্যানির্বাহী কমিটির সভা ডেকে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে দলের কেন্দ্রকে অবহিত করতে হবে। একমাত্র কেন্দ্রই বহিষ্কার করতে পারবে। জেলা কিংবা উপজেলা কমিটির বহিষ্কার করার সুযোগ নেই। গাজী গোলাম মোস্তফার বরখাস্তের বিষয়ে আমার জানা নেই। উপজেলা সভাপতি বহিষ্কার করলে সেটি যথাযথ হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ