শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

পাকিস্তানের কোয়েটায় হোটেলে বিস্ফোরণ, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের কোয়েটায় সেরেনা নামের একটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বুধবার রাতে হোটেলটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। জিও নিউজ, ডেইলি জং ও ডন এমন খবর দিয়েছে।

দেশটির হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতরা হলেন নাসিবুল্লাহ, পুলিশ সদস্য সুজাত আব্বাসি, হোটেল সিকিউরিটি গার্ড আসাদুল্লাহ, শিফট ম্যানেজার শাহজেব ও বন বিভাগের কর্মচারী আইমল কাসি এবং আহতদের মধ্যে দুজন সহকারী কমিশনারও রয়েছেন।

কোয়েটা সফররত পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ওই হোটেলে উঠলেও বিস্ফোরণের সময় তিনি সেখানে ছিলেন না।

রাষ্ট্রদূত নিরাপদে আছেন জানিয়ে প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গো বলেন, একটু আগেই তার (রাষ্ট্রদূত) সঙ্গে আমি দেখা করেছি। তার মনোবল চাঙ্গা আছে। রাষ্ট্রদূতের সফর বৃহস্পতিবার শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক টুইটে জানিয়েছেন, হামলার আগে দিনের বেলায় চীনা রাষ্ট্রদূত নঙ রঙ প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামালের সঙ্গে বৈঠক করেছিলেন।

নাসির মালিক নামের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সেরেনা হোটেলের কার পার্কিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তা ওয়াসিম বেগ ৫ জনের মৃতদেহ পাওয়ার কথা জানিয়ে বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

চীনা রাষ্ট্রদূত কিংবা প্রতিনিধি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে এ অঞ্চলে এর আগেও চীনের নাগরিক এবং বিভিন্ন প্রকল্পে তালেবান হামলার ঘটনা ঘটেছে।বিলাসবহুল সেরেনা হোটেলের কাছেই রয়েছে ইরানের কনস্যুলেট এবং প্রাদেশিক পার্লামেন্ট ভবন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ