মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা

পশ্চিমবঙ্গে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতজুড়ে করোনার ঊর্ধ্বগতির মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। কোভিড বিধি মেনে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

উত্তর চব্বিশ পরগনা, নদীয়া, পূর্ব-বর্ধমানসহ চারটি জেলার ৪৩টি আসনের ভোটগ্রহণ করা হবে।

এবারের দফায় ভাগ্য নির্ধারণ হবে ৩০৬ জন প্রার্থীর। মূলত তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত এবারের সব আসন। তাই এ দফার নির্বাচনকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালে শেষ বিধানসভা ভোটে এককভাবে এখানে নিজেদের দখল ধরে রেখেছিল দলটি।

এদিকে, করোনার প্রকোপের কারণে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনের দফা কমানোর আরজি জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ দফা ভোট প্রক্রিয়ার ইতোমধ্যে পাঁচ দফা সম্পন্ন হয়েছে। আজ, ২৭ এবং ২৯ এপ্রিল পরের তিন দফার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবে ভারতের নির্বাচন কমিশন।

ভারতজুড়ে ভয়াবহ করোনার প্রকোপ বাড়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। কলকাতা থেকে প্রায় সাড়ে চারশ’ কিলোমিটার দূরে উত্তরের একটি জেলায় নির্বাচনী বক্তব্য দিতে গিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, প্রয়োজনে পরের দফাগুলো কমিয়ে একটি বা দুটি দফায় ভোট করা হোক।

গত ২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ শুরু। পরপর ৮ দফা শেষে ২ মে প্রকাশ করা হবে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ