শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় শ্রমিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় জেলা বাস মিনিবাস শ্রমিকদের আয়োজনে বাস টার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনটির সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।

বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত টানা ১৭ দিনের লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরার ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়ায়নি। বক্তারা এসময় সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ