শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

করোনায় বিশ্বে একদিনে প্রাণ গেল আরও ১৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনার তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৪ হাজার মানুষ মারা গেছেন। এ সময়ের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ৯ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৯১৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ১২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৭০ হাজার ৮৬৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ১১৭ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৯৭৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৪৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ২৮৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন এক লাখ ৮৪ হাজার ৬৭২ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৮৭ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৭৪ হাজার ২৮৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ এক হাজার ৮৮১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ