শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ৫০ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এই পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার জন।

বুধবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ৪টা ১ মিনিটে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

বিশ্বে ২২১টি দেশ ও অঞ্চলে এই পর্যন্ত করোনায় সংক্রমণ হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৩২৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৭৮১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত সংখ্যা ৮ লাখ ২৫ হাজারের বেশি। এ সময় মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ।

করোনায় সর্বাধিক সংক্রমণে বিশ্বের শীর্ষ ৫টি দেশ হচ্ছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া। এই ৫দেশেই আক্রান্ত সাত কোটি প্রায়।

অপরদিকে সর্বাধিক মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষ ৫ দেশের তালিকায় যথাক্রম রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, ভারত ও ব্রিটেন। এই ৫ দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮০ হাজারের কাছাকাছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ