মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা ২৬ দিনে পুরো কুরআন মুখস্থ করল গাজার বালক মুহান্নাদ সিলেটের মদিনাতুল উলুম সুনামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৫ নভেম্বর

টিকা রপ্তানি বন্ধ করে দিচ্ছে ভারত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ নাম দিয়ে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশ তাকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের দিকে। তবে ভারতের এক ঘোষণার পর বিশ্লেষকরা মনে করছেন, বন্ধ হতে যাচ্ছে ভ্যাকসিন রপ্তানি।

করোনার নতুন ঢেউয়ে বর্তমানে টালমাটাল অবস্থা ভারতের। প্রতিদিন ভাঙছে আগের দিনের রেকর্ড। দৈনিক মৃত্যু বেড়ে ছুঁয়েছে হাজারের ঘর। এ অবস্থায় টিকাদান কর্মসূচিতে সর্বশক্তি নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। তারই প্রেক্ষিতে আগামী মে মাসের শুরু থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণায় কার্যত টিকা রপ্তানি বন্ধের ইঙ্গিত দিয়ে রাখলো ভারত। কারণ এতদিন ৪৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের টিকা দিতেই হিমশিম খাচ্ছিল দেশটি। প্রয়োজনের তুলনায় টিকার যোগান দিতে পারছিল না সেরাম ইনস্টিটিউট। বারবার তারা সে কথা জানিয়েছেও। সে হিসেবে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে টিকা দিতে গেলে রপ্তানি করা স্রেফ অসম্ভব।

দেশটির ১৮ বছরের ঊর্ধ্বের নাগরিক প্রায় ৯০ কোটি। গত ৩ মাসে যার মাত্র ১০ শতাংশকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ধর বিবিসিকে বলেন, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে টিকা দেওয়ার অর্থ হলো ভ্যাকসিন কূটনীতি বন্ধ করতে যাচ্ছে ভারত সরকার। দেশের চাহিদা মেটানোই এখন এক প্রকার অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’য়ের মতো সম্প্রতি সেরাম ইনস্টিটিউটের জন্য ভ্যাকসিনের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সেরামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন জানানো হয়। কিন্তু হোয়াইট হাউজের পক্ষ থেকে তার কোনো উত্তর পাওয়া যায়নি। এমতাবস্থায় টিকা উৎপাদনে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি।

আওয়ার ইসলামে আপনার মূল্যবান লেখাটি পাঠাতে মেইল করুন-newsourislam24@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ