শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

জর্জ ফ্লয়েড হত্যা: শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডকে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন। আদালতে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে। সিএনএন, বিবিসি ও আলজাজিরার খবরে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গত বছরের ২৫ মে জর্জ ফ্লয়েডকে (৪৬) নয় মিনিট ২৯ সেকেন্ড ঘাড়ে হাঁটু চেপে ধরে হত্যা করেন শোভিন (৪৫)।

নির্মম এই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শিরোনামে এ আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।

মিনেসোটার হেনেপিন কাউন্টি আদালত তিনটি অভিযোগেই ডেরেক শোভিনকে দোষী সাব্যস্ত করেছেন। এগুলো ‘সেকেন্ড ডিগ্রি’ খুন, ‘থার্ড ডিগ্রি’ খুন এবং ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যা।

আইন অনুযায়ী ‘সেকেন্ড ডিগ্রি’ খুনের জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ‘থার্ড ডিগ্রি’ খুনের জন্য সর্বোচ্চ কারাদণ্ড হয় ২৫ বছরের। অন্যদিকে ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানা।

এই বিচার প্রক্রিয়ায় তিন সপ্তাহ সময় নেন ১২ বিচারকের সমন্বয়ে গঠিত আদালত। বিচারকদের ছয়জন শ্বেতাঙ্গ আর অন্যরা কৃষ্ণাঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর। রায়ের সিদ্ধান্তে পৌঁছাতে তারা ১০ ঘণ্টা সময় নেন।

পরবর্তী আট সপ্তাহের মধ্যে শোভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে। তাৎক্ষণিক জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটা ‘গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্ত’ হয়ে থাকবে বলে তিনি আশা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ