মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা ২৬ দিনে পুরো কুরআন মুখস্থ করল গাজার বালক মুহান্নাদ সিলেটের মদিনাতুল উলুম সুনামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৫ নভেম্বর

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটেছে বলে দেশটির বিভিন্ন সূত্র জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এই ঘটনাস্থলের পাশে বেসামরিক জনবসতি রয়েছে।

দেশটির সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেইজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, 'তুমের' অস্ত্র নির্মাণ কারখানায় নিয়মিত পরীক্ষার সময় এই বিস্ফোরণ ঘটে। মানবিক ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন ও ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখেছেন।

ইসরায়েলি দৈনিক হারেৎজ লিখেছে, একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণটি ঘটেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ