শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের প্রেসিডেন্ট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্রোহীদের বিরুদ্ধে সম্মুখসারির লড়াইয়ে আফ্রিকান দেশ চাদের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইদ্রিস দেবি মারা গেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণার দেশটির সেনাবাহিনী এ কথা জানায়।

সেনাবাহিনী জানায়, চাদে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। ওই নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয় পাচ্ছেন বলে ধারাণা করা হচ্ছে।

সরকার ও সংসদ ভেঙ্গে দেওয়া হয়েছে। আগামী ১৮ মাস সামরিক পরিষদ দেশ পরিচালনা করবে।

১৯৯০ সালে এক সামরিক অভ্যাত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন দেবি। গত সপ্তায় তিনি দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে গিয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়ে বিজয় ভাষণের আগেই তিনি ওই অঞ্চল সফরে যান। সেখানে বিদ্রোহীদের দমনে লড়াই করছিল সেনাবাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ