মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা ২৬ দিনে পুরো কুরআন মুখস্থ করল গাজার বালক মুহান্নাদ সিলেটের মদিনাতুল উলুম সুনামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৫ নভেম্বর গাজীপুরে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই : জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে প্রতিদিন করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো প্রস্তুতি না থাকা সংশ্লিষ্টদের ব্যর্থতা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বেশির ভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে। লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেকেরই। কিন্তু, বেশিরভাগ জেলাতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্তরা। আবার রাজধানীতে টাকা খরচ করেও আইসিইউ সহায়তা পাচ্ছেন না রোগীরা।

জি এম কাদের আরও বলেন, ‘বর্তমানে দেশে করোনার চিকিৎসার মতোই সাধারণ চিকিৎসাও দুর্লভ হয়ে উঠেছে। অন্য রোগে আক্রান্তরাও চিকিৎসা পাচ্ছে না।’

সংসদীয় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের দুঃখ প্রকাশ করে বলেন, ‘আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী ততটাই অনাগ্রহী মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ