মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাযা রোজার নিয়ত সংক্রান্ত জরুরি তিন মাসায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী সুহাইল আবদুল কাইয়ূম।।

যদি একাধিক রমজানের রোজা কাযা হয়ে যায় তাহলে কাযা আদায় করার সময় কোন রমজানের রোজার কাযা আদায় করছে এটা নির্দিষ্ট করা জরুরী। তবে যদি কাযা রোজার সংখ্যা অনেক বেশি হয় এবং তা নির্দিষ্ট করা কঠিন হয় তাহলে -জীবনের সর্বপ্রথম কাযা রোজা রাখলাম- এভাবেও নিয়ত করতে পারবে।

-আল আশবাহ ওয়ান নাযায়ির : ১/১১৫

নিয়ত কখন করলে ধর্তব্য হবে?

নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের রাতের শুরু অর্থাৎ সূর্যাস্ত থেকে। যেমন সোমবারের রোযার নিয়ত রোববারের সূর্যাস্তের পর করা যাবে। এর আগে নিয়ত করলে রোযা সহীহ হবে না।

-রদ্দুল মুহতার : ৩/৩৪১।

কোন কোন রোজার নিয়ত রাতে করতে হয়?

১. রমজানের কাযা রোজো।

২. অনির্দিষ্ট মান্নতের রোজা।

৩. বিভিন্ন কাফফারার রোজা

৪. যেই নফল রোজা শুরু করে ভেঙ্গে ফেলা হয়েছে।

এসব রোযার নিয়তরাতে করা আবশ্যক; সুবহে সাদিকের পর করলে তা গ্রহণযোগ্য হবে না।

লেখক: শিক্ষাসচিব ও নায়েবে মুফতী জামিআ ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ