সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থী প্রচারকদের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও প্রচারকদের মধ্যে সংঘর্ষে ইলিয়াস ঢালী নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোররাত ৫টার দিকে মারা যান ইলিয়াছ ঢালী (৪০)। এর আগে বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এক সংঘর্ষে আহত হন ইলিয়াছ। নিহত ইলিয়াস উপজেলার ডিগ্রিরচর গ্রামের ইউনুস ঢালী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে ডিগ্রিরচর এলাকায় কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারির সমর্থক আব্বাস মুন্সীর সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া তালুকদারের সমর্থক মজিবুর রহমানের নির্বাচনের দিন প্রভাব খাটানোকে নিয়ে কথাকাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপয়পক্ষের সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ আহত হন অন্তত ৬ জন। তাদের প্রত্যেককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের দেখতে হাসপাতালে গেলে সেখানেও উভয়পক্ষের ফের সংঘর্ষ হয়। এতে ভয়ে হাসপাতাল থেকে আহতদের মধ্যে কয়েকজন অন্যত্র পালিয়ে যায়। পরে আহত ইলিয়াছ ঢালী উপজেলার শেখপুরের সম্বুক এলাকায় শ্বশুরবাড়ি চলে যান। ভোর ৫টার দিকে সেখানে মারা যান ইলিয়াছ।

মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ