সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে একটি ধর্মীয় রাজনীতিক দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে পাকিস্তানের একটি ধর্মীয় রাজনীতিক দল নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার।

সরকারের পক্ষ থেকে বুধবার ফেডারেল মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। টিএলপিপ্রধান সাদ রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে গত সোমবার পাকিস্তানের বিভিন্ন শহরে তাণ্ডব চালায় ধর্মীয় দলটির নেতাকর্মীরা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, টিএলপির সন্ত্রাসী হামলায় এ দিন দুজন পুলিশ নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৩৪০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে আমরা এ ধর্মীয় দলটির নিষিদ্ধের আবেদন করেছি কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সূত্র: আরব নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ