সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

এবার ফিলিস্তিনি শিশুর চোখে গুলি করলো ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি সেনাদের বর্বরতা ছাড়িয়ে যাচ্ছে অতিতের সব রেকর্ড। ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা।খবর আরব নিউজের।

ভিডিও ফুটেজে দেখা যায়, ইজ্জ আল-দিন নাদাল বাতাশ নামে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি ওই শিশুটি তার ১৩ বছর বয়সী চাচাত ভাইকে নিয়ে হেবরনের এবটি দোকানে অবস্থান করছিল। এ সময় ইসরায়েলি সেনারা সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই বাতাশের চোখে গুলি করে।সঙ্গে সঙ্গে তাকে হেবরনের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জেরুসালেমে বড় কোন হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন।

মুমূর্ষু অবস্থায় তাকে জেরুসিালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এ শিশুটি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না।

ইজ্জ আল-দিন নাদাল বাতাশার বাবা আবদুল করিম আল-বাতাশ বলেন, ইসরায়েলের একদল সেনা হেবরনে টহল দেয়ার সময় শিশুদের আটক করতে চাইলে তারা পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত সেনারা আদালুসিয়া মার্কেটের ওই দোকানটিতে গত শুক্রবার কেনাকাটা করতে যাওয়া তার ছেলের চোখে গুলি করে।

তিনি বলেন, আমার ছেলে তাদের সঙ্গে কোনো সংঘর্ষে জড়ায়নি। সে তার চাচাতো ভাইকে নিয়ে দোকানে কেনাকাটার জন্য এসেছিল। সম্প্রতি উদ্বেগজনকভাবে ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা, গ্রেফতার ও নির্যাতন শুরু করেছে ইসরায়েলি সেনারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ