সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রমজানে ইয়েমেনে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘ দূতের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়েমেনে স্থায়ী এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। গতকাল মঙ্গলবার এক বার্তায় যুদ্ধরত দলগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান।

আজ বুধবার (১৪ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

মার্টিন গ্রিফিথস বলেন, আমি যুদ্ধরত দলগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন বন্দুকের গোলাগুলি থামায় এবং ইয়েমেনিদের নিরাপত্তা ও মর্যাদার সাথে পবিত্র রমজান মাসটি পালনে সহায়তা করে।

ইয়েমেনিদের একটি আশির্বাদ ও শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র এবং সহমর্মী মাসটি আমাদের সকলের জন্য একত্রিত হওয়ার, যারা কষ্টে আছেন তাদের বিষয়ে চিন্তাভাবনা করার এবং আমাদের মাঝে থাকা সকল পার্থক্য দূর করার সুযোগ প্রদান করবে বলে আশা করি।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা'সহ দেশের বেশিরভাগ অংশে ছাড়িয়ে পরে। এরপর থেকেই ইয়েমেনে সহিংসতা ও বিশৃঙ্খলা ব্যাপক আকারে দেখা দেয়। পরের বছর ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সেখানে হামলা চালায়। তখন থেকেই মূল সংকট শুরু হয়।

জাতিসংঘের তথ্যানুসারে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে এখন অবধি প্রায় ২৩ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানী ঘটেছে। আরো লক্ষ লক্ষ মানুষ অনাহারে ও কষ্টে মানবেতর জীবনযাপন করছে। তাদের জন্য সহায়তা প্রয়োজন।

ইসলাম প্রতিদিন বিভাগে লেখা পাঠাতে মেইল করুন-newsourislam24@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ