মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

দুই মাসে বড় ভাইয়ের সাথে এক দিনও কথা বলি নাই: আবদুল কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না। অনেক চেষ্টা করেছে গত দুই মাসে। এক দিনও কথা বলি নাই।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। কোনো অপরাজনীতি অপরাধীর সাথে। দুই হাজার গুলি করেছে, মাথা নত করি নাই। প্রশ্নই উঠে না।’

আজ সোমবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বসুরহাট পৌরসভার আয়োজনে করোনা যোদ্ধাদের সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘কেউ হাজার হাজার কোটি টাকা কামাবে আর কেউ টাকার অভাবে খেতে পারবে না। অনেকে আজকে দুই বেলা খেতে পারে না। এটা এ দেশে চলতে দেওয়া যায় না। আমি বলব সাহস করে সত্য কথা বলব। এটা আজকে আপনাদের এখানে কঠিন ভাষায় বলে গেলাম।’

কাদের মির্জা বলেন, ‘জেলা পর্যায়ের অফিসারগুলো দেখেন। সব বিদেশি কাপড় চোপড়। এত টাকা কোথাই থেকে পায়, দেশের মানুষ মাথা বিক্রি করে, লুট করে, এরা দেশকে খাচ্ছে।’

এ সময় বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘মন্ত্রীর সহকারী জুয়েল। এদের কোনো পদবিও নেই। এটা লাগাইছে, এটা লাগাই ভিজিটিং কার্ড কতগুলো নিয়ে এমপি, মন্ত্রী, সচিবসহ বিভিন্ন জায়গায় তদবির করে কোটি কোটি টাকা কামাইছে। আমেরিকার নিউইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকা লং অ্যাইলাইন্ডে সে জায়গা কিনে বাড়ি করছে। সে হলো মন্ত্রী মহোদয়ের চামছা, সাথে সাথে ঘুরে। এগুলো দেখে আমার বিবেক নাড়া দিছে। সত্য কথা হলো এটা।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ