মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রোববার বিকালে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তোফাজ্জল হোসেন (৩৫) নরসিংদীর পাঁচদোনা এলাকার নেহাব গ্রামের মো. জামাল মিয়ার পুত্র। তিনি নারায়ণগঞ্জ সিআইডিতে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রোববার বিকাল ৩টার দিকে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে নরসিংদীর ভেলানগর যাচ্ছিলেন তোফাজ্জল হোসেন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য মো. তোফাজ্জল মারা যান।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তার ভাতিজা ইসমাইল গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পালিয়ে যাওয়ার সময় ইটাভোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গাড়িটি আটক করেন।

মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশের এসআই আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পরে ইটাখোলা এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ