মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার (১০ এপ্রিল) দেশটির সাউথ ওয়েস্ট প্রদেশের রাজধানী বাইদোয়ায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় এক গভর্নরকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। তবে ওই গভর্নর প্রাণে বেঁচে গেলেও তার দুই দেহরক্ষী মারা গেছেন। গুরুতর অবস্থায় আহত পাঁচ বেসামরিক নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল শাবাব।

গভর্নরের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার এক উপসাগরীয় অঞ্চলের রাজধানী বাইদোয়ার হোটেলের সামনে বোমার বিস্ফোরণ ঘটে। ওই আত্মঘাতী গভর্নর আলী ওয়ার্ধি দুয়ুকে টার্গেট করেন। হামলায় তিনি রক্ষা পেলেও তার দুজন দেহরক্ষীসহ বাকি আরেকজন নিহত হয়েছেন।

আতাফ মোয়ালিম নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা ছিল ভয়াবহ ঘটনা যেটাতে আমি বিস্মিত হয়েছি। হামলার ঘটনাস্থল থেকে বেশি দূরে ছিলাম না উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণের পর সেখানে গিয়ে দেখি কয়েকজনের মৃতদেহ ছড়িয়ে আছে। বাইদোয়া সোমালিয়ার অন্যতম প্রধান শহর যেটা রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ