মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদির বিমানবন্দরে ফের ড্রোন হামলা চালানোর দাবি হুতিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের স্পর্শকাতর জায়গাগুলোতে ড্রোন হামলা হয় বলে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি দাবি করেছেন।

ইয়েমেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার উত্তরের আবহা বিমানবন্দর থেকে সৌদি আরবের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটগুলোতে বিমান চলাচল করে। এ বিমানবন্দরটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

হুতি বাহিনীর দাবি, হামলায় কাসেফ- টু কে ড্রোন ব্যবহার করা হয় এবং সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইয়াহিয়া সারিয়ি বলেন, সৌদি আরব গত ছয় বছর ধরে যে যুদ্ধ চালিয়ে আসছে তার জবাবে ইয়েমেনের পক্ষ থেকে চালানো এই হামলা সম্পূর্ণ বৈধ, ইয়েমেনিরা এমন হামলা চালানোর অধিকার রাখে।

মাঝেমধ্যেই সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরানের মিত্র হুতিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ