মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মহারাষ্ট্রে এসি বিস্ফোরণে করোনা হাসপাতালে আগুন, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি করোনা হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ওই হাসপাতালে ২৭ জন রোগী ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ ধারণা করছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে।

এ ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে লিখেছেন, ‘হঠাৎ নাগপুরের হাসপাতালে আগুন লেগে গেল। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

গত মাসেও ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা যায়। তারও আগে গত বছর ৯ আগস্ট অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে হাসপাতালে আগুন লেগে কমপক্ষে নয়জন মারা গিয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ