মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে হাসান আলী নামে এক জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালে সদর উপজেলার নারায়ণপুর গ্রামে মাসুদ রানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মাসুদ রানা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক। আওয়ামী লীগ নেতা হলেও তিনি দীর্ঘদিন ধরে এলাকায় দাদন ব্যবসা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গত ৫ মার্চ থেকে হাসান আলীকে আটকে রাখে মাসুদ রানা।

আজ শনিবার ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের খবরে শহরের খানকা শরীফ এলাকার বাসিন্দা মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এসময় বাড়ি মালিককে জিজ্ঞাসাবাদেরর জন্য আটক করা হয়। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ