মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

হত্যার ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার দেবহাটায় হত্যার ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৮) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সিরাজুল ইসলাম উপজেলার খেজুরবাড়িয়া সংলগ্ন দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে ও পেশায় কাঠের ফার্নিচার মিস্ত্রি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে অভিযুক্ত সিরাজুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরআগে বেলা ১২টার দিকে ওই শিশুর মা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শিশুর বাবা-মা জানান, তাদের মেয়ে প্রতিদিন সহপাঠীদের নিয়ে পার্শ্ববর্তী তার ফুফুর বাড়িতে খেলতে যেত। খেলার সময় তাকে তার ফুফুর প্রতিবেশী কাঠমিস্ত্রি সিরাজুল ইসলাম গোপনে ডেকে নেয়। পরে ফার্নিচার তৈরির ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

তারা আরও জানান, প্রতিবারই ধর্ষণ শেষে হত্যার ভয় দেখাতেন সিরাজুল। সর্বশেষ সোমবার তিনি পুনরায় শিশুটির ওপর যৌন নিপীড়ন চালান। সে বাসায় এসে সব খুলে বলে এবং তারা মামলা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শিশুটিকে যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ